জেলা প্রশাসন
left_menu_pic
Joomla Slide Menu by DART Creations
left_menu_footer
বগুড়া জেলা তথ্য বাতায়নে আপনাকে স্বাগতম

বাংলাদেশের উত্তরাঞ্চলের প্রবেশদ্বার এক ঐতিহ্যবাহী প্রাচীন জনপদ বগুড়া। পৌরাণিক এবং প্রাচীনকালের ইতিহাসে বগুড়া দখল করে আছে এক গুরুত্বপূর্ণ স্থান। প্রাচীন পুন্ড্র রাজ্যের রাজধানী পুন্ড্রবর্ধনই হচ্ছে এ বগুড়া জেলা। মৌর্য, গুপ্ত, পাল, সেন প্রভৃতি রাজাদের প্রশাসনিক কেন্দ্র ছিল প্রাচীন জনপদ বগুড়া । বগুড়ার নামকরণের ইতিহাস সম্পর্কে যা জানা যায় তা হলো, সুলতান গিয়াস উদ্দিন বলবনের পুত্র সুলতান নাসির উদ্দিন বগরা খান ১২৭৯ থেকে ১২৮২ পর্যন্ত এ অঞ্চলের শাসক ছিলেন। তাঁর নামানুসারে এ অঞ্চলের নাম হয়েছে বগরা বা বগুড়া। ভৌগলিক অবস্থান : ৮৯.০০ ডিগ্রি পূর্ব থেকে ৮৯.৪০ ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশ এবং ২৪.৩০ ডিগ্রি উত্তর থেকে ২৫.১০ ডিগ্রি উত্তর অক্ষাংশে বগুড়া জেলা অবস্থিত। সীমানা : উত্তরে গাইবান্ধা ও জয়পুরহাট জেলা, দক্ষিণে নাটোর ও সিরাজগঞ্জ জেলা, পূর্বে জামালপুর ও সিরাজগঞ্জ জেলা এবং পশ্চিমে জয়পুরহাট ও নওগাঁ জেলা। আয়তন : ২৮৯৮ বর্গ কি: মি: গড় তাপমাত্রা : সর্বোচ্চ ৩৪.৬ ডিগ্রি সে. এবং সর্বনিম্ন ১১.৯ ডিগ্রি সে. গড় বৃষ্টিপাত : বাৎসরিক ১৬১০ মি.মি।




খবর ও বিজ্ঞপ্তি

গুরুত্বপূর্ণ তথ্য

left_menu_footer