|
জেলা শিক্ষা অফিস, বগুড়া
পোষ্টাল ঠিকানাঃ শেরপুর রোড
বগুড়া সদর, বগুড়া- ৫৮০০
ফোনঃ ০৫১-৬৫১১২
ফ্যাক্সঃ ০৫১-৬৫১১২
ই-মেইলঃ
এই ইমেইল ঠিকানা স্পামবট থেকে রক্ষা করা হচ্ছে।এটি দেখতে হলে আপনাকে JavaScript সক্রিয় করতে হবে।
|

|
|
খন্দকার মোঃ রেজাউল করিম
জেলা শিক্ষা অফিসার, বগুড়া
ফোনঃ ০৫১-৬৫১১২
ফ্যাক্সঃ ০৫১-৬৫১১২
ই-মেইলঃ
এই ইমেইল ঠিকানা স্পামবট থেকে রক্ষা করা হচ্ছে।এটি দেখতে হলে আপনাকে JavaScript সক্রিয় করতে হবে।
|

|
|
অফিসের কার্যক্রম ও সার্ভিস চার্টারঃ
|
|
ক. বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠানের অনুমতি, স্বীকৃতি প্রদান ও নবায়ন:
|
|
১. জেলার বেসরকারী নিম্নমাধ্যমিক বিদ্যালয় ও সকল প্রকার মাদরাসার স্বীকৃতি নবায়নের জন্য পরিদর্শন প্রতিবেদন আঞ্চলিক উপ-পরিচালকের দপ্তরে প্রেরণ।
২। জেলার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের স্বীকৃতি নবায়নের জন্য বিদ্যালয় পরিদর্শন এবং পরিদর্শনের পর ২ সপ্তাহের মধ্যে প্রতিবেদন সংশ্লিষ্ট বোর্ড, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর এবং আঞ্চলিক উপ-পরিচালকের দপ্তরে প্রেরণ।
৩। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে নবম ও দশম শ্রেণী খোলার অনুমতি প্রদানের জন্য স্কুল ও মাদরাসা পরিদর্শন ও বোর্ডসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট প্রতিবেদন প্রেরণ।
৪। উপযুক্ত অভিযোগের ভিত্তিতে বেসরকারি স্কুল ও মাদরাসা তদন্তের লক্ষ্যে পরিদর্শন এবং পরিদর্শনের পর অভিযোগের বিষয়ে প্রমাণাদি সহকারে সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট সুপারিশ প্রেরণ।
৫। জেলায় নবায়নযোগ্য নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের স্বীকৃতি নবায়নের ব্যবস্থা গ্রহণ।
|
|
খ. বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের বেতন ভাতাদি প্রদান:
|
|
১। সকল বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের বেতন প্রথম এম.পি.ও ভুক্তির জন্য নির্ধারিত ছকে প্রয়োজনীয় তথ্যাদি ও মতামতসহ মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরে প্রেরণ।
২। প্রথম এম.পি.ও আদেশপ্রাপ্ত সকল বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক/ কর্মচারীদের এম.পি.ও ভুক্তির কাগজপত্র যাচাই-বাছাই করে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরে প্রেরণ।
৩। কার্য নির্বাহী কমিটিবিহীন বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠানের সকল প্রকার বিল পাশ, উত্তোলন ও বিতরণ।
৪। পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তর কর্তৃক অডিট আপত্তির ব্রডশিট প্রতিষ্ঠান প্রধান কর্তৃক প্রদানের পর মন্তব্যসহ উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে প্রেরণ।
৫। সকল বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের বার্ষিক আয়-ব্যয়ের হিসাব বিবরণি পরীক্ষান্তে প্রাপ্ত অনিয়মসমূহ উল্লেখপূর্বক প্রণীত প্রতিবেদন উপযুক্ত কর্তৃপক্ষের নিকট প্রেরণ।
৬। বেসরকারি স্কুল ও মাদরাসা পরিদর্শনকালে শিক্ষক/ কর্মচারীদের বিনানুমতিতে অনুপস্থিতি, কর্তব্যে অবহেলা কিংবা অন্য যে কোনো আর্থিক ও শৃঙ্খলাজনিত অনিয়মের কারণে বিস্তারিত প্রতিবেদন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরে প্রেরণ।
|
|
গ. বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা:
|
|
১। শিক্ষক/ কর্মচারী নিয়োগের লক্ষ্যে ডিজি মহোদয়ের প্রতিনিধি মনোনয়ন।
২। নিম্নমাধ্যমিক ও মাধ্যমিক বিদ্যালয় এবং দাখিল মাদরাসার এডহক কমিটিতে শিক্ষক প্রতিনিধি মনোনয়ন।
৩। বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের বিরুদ্ধে দায়েরকৃত অভিযোগের ভিত্তিতে তদন্তকরণ এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সুপারিশসহ উর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট প্রতিবেদন প্রেরণ।
৪। মাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা কমিটির ব্যর্থতা, অনিয়ম ও দূর্নীতি ইত্যাদি কারণে দোষী ব্যক্তিদের বিরুদ্ধে যথাযথ শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বরাবরে প্রমাণাদিসহ সুপারিশ প্রেরণ।
|
|
ঘ. প্রশাসনিক:
|
|
১। অধীনস্থ সকল নন-গেজেটেড কর্মচারীর বার্ষিক গোপনীয় প্রতিবেদন লেখা ও প্রতিস্বাক্ষরের জন্য আঞ্চলিক কার্যালয়ে প্রেরণ এবং প্রতিস্বাক্ষরের পর তা সংরক্ষণ।
২। অধীনস্থ গেজেটেড কর্মকর্তাদের বার্ষিক গোপনীয় প্রতিবেদন লেখা এবং প্রতিস্বাক্ষরের জন্য আঞ্চলিক কার্যালয়ে প্রেরণ।
৩। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারদের বার্ষিক গোপনীয় অনুবেদন লিখন ও প্রতিস্বাক্ষরের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট প্রেরণ।
৪। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস ও জেলা শিক্ষা অফিসে কর্মরত গেজেটেড, নন গেজেটেড কর্মকর্তা ও কর্মচারীদের ভ্রমণ নিয়ন্ত্রণ।
৫। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারদের নৈমিত্তিক ছুটি মঞ্জুর এবং অন্যান্য ছুটি অনুমোদনের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট সুপারিশ প্রেরণ।
৬। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের নন-গেজেটেড কর্মচারীদের নৈমিত্তেক ছুটি ব্যতীত অন্যান্য ছুটি অনুমোদন।
৭। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস, সরকারি বিদ্যালয় ও জেলা শিক্ষা অফিসে মোট অনুমোদিত জনবল, কর্মরত জনবল এবং শূন্য পদসমূহের বিস্তারিত বিবরণী প্রতি ৬ (ছয়) মাস পর পর নির্ধারিত ছকে উর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট প্রেরণ।
৮। জেলা কোটা অনুযায়ী তপসিলী উপবৃত্তি বিতরণ।
৯। উর্ধ্বতন কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত বিবিধ কাজ।
|
|
ঙ. শিক্ষার গুণগত মান উন্নয়ন:
|
|
১। বিনামূল্যের বইয়ের চাহিদা নিরুপন ও বিনামূল্যের বই গ্রহণ, সংরক্ষণ ও বিতরণ।
২। জেলা শিক্ষা সংক্রান্ত যাবতীয় তথ্য/উপাত্ত সংগ্রহ, সংরক্ষণ, মূল্যায়ন, প্রয়োজন মাফিক ব্যবস্থা ও ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে সরবরাহ।
২। সংশ্লিষ্ট জেলার নিম্নমাধ্যমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানসমূহের শিক্ষার গুণগত মান উন্নয়নকল্পে প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ।
৩। শিক্ষার গুনগত মান উন্নয়নকল্পে আন্তঃ শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক বিনিময়, প্রাতিষ্ঠানিক নিজস্ব ব্যয় নির্বাহ সমন্বয়ে সেমিনার ও ওয়ার্কশপ কার্যক্রম এবং স্ব-মূল্যায়নী কর্মসূচি প্রবর্তন।
৪। সময়ে সময়ে সরকার কর্তৃক গৃহিত উদ্ভাবনি কর্মসূচি বাস্তবায়নে পদক্ষেপ গ্রহণ।
৫। স্ব-উদ্যোগে ও ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে নিম্নমাধ্যমিক ও মাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানসমূহের শিক্ষকদের প্রশিক্ষণ/ কর্মশালা ও উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠান, মনিটরিং এবং এতদবিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে ষান্মাসিক প্রতিবেদন প্রদান।
|
|
চ. সহশিক্ষাক্রমিক কার্যক্রম:
|
|
১। স্কাউট ও গাইড কার্যক্রমে মন্ত্রণালয়ের নিদের্শনাসমূহ বাস্তবায়ন পরিবিক্ষণ।
২। সরকারের নির্দেশনা মোতাবেক গৃহীত সহশিক্ষাক্রমিক কার্যক্রমের বাস্তবায়ন মনিটরিং।
৩। জাতীয় পর্যায়ের বিভিন্ন দিবস ও কর্মসূচি পালনে নির্ধারিত দায়িত্ব পালন।
৪। জাতীয় স্কুল ও মাদরাসা ক্রীড়া সমিতির উপজেলা হতে জেলা পর্যন্ত সংগঠন পরিচালনা ও নিয়ন্ত্রণ এবং জেলাভিত্তিক ক্রীড়ানুষ্ঠানের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ।
|
|
ছ. সমন্বয়:
|
|
১। জেলার নিম্নমাধ্যমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানসমূহের শিক্ষার গুণগত মান উন্নয়নকল্পে প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ।
২। উপজেলা / থানায় নিযুক্ত মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাদের সমন্বয়ে ন্যূনপক্ষে প্রতি মাসে একটি সমন্বয় সভা করা এবং সভার সিদ্ধান্ত ও বাস্তবায়ন অগ্রগতি আঞ্চলিক উপ-পরিচালকের নিকট প্রেরণ।
৩। জেলা পর্যায়ের অন্যান্য দপ্তরের সভা-সমাবেশে যোগদান।
|
|
জ. তথ্য হালনাগাদ:
|
|
১। ব্যানবেইস নির্দেশিত শুমারি/জরিপ, স্টাডি, তথ্যানুসন্ধান, কর্মশালা, ডাটা মনিটরিং, স্থানীয় প্রশিক্ষণ, ফোকাস গ্রুপ ডিসকাশন (F.G.D) এবং অন্যান্য কাজ নির্ধারিত সময়ে সম্পন্ন হয়া নিশ্চিত করা।
|
|
ঝ. একাডেমিক ও প্রশাসনিক তত্ত্বাবধান এবং পরিদর্শন:
|
|
১। প্রতিমাসে ৫টি বেসরকারি নিম্নমাধ্যমিক ৫টি বেসরকারি মাধ্যমিক ও ৫টি দাখিল পর্যায়ের মাদরাসা মন্ত্রণালয়ের অনুমোদিত ছক অনুযায়ী একাডেমিক পরিদর্শন।
২। প্রতিমাসে ০৩টি বেসরকারি নিম্নমাধ্যমিক, ৩টি বেসরকারি মাধ্যমিক ও ৩টি দাখিল পর্যায়ের মাদরাসার প্রশাসনিক পরিদর্শন।
৩। শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র/ছাত্রীদের ষষ্ঠ হতে দ্বাদশ শ্রেণী পর্যন্ত উপবৃত্তি প্রদানের বিষয় তদারকি।
৪। সকল সরকারি ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের জরিপ ফরমে তথ্য সংগ্রহপূর্বক মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের ইএমআইএস সেলে ইন্টারনেট যোগে প্রেরণ।
৫। জেলার নিম্নমাধ্যমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানসমূহের আয়-ব্যয়, বাৎসারিক পাঠ পরিকল্পনা ও বাজেট, সভায় গৃহীত সিদ্ধান্তসমূহ ও বাস্তবায়ন অগ্রগতি মূল্যায়ন, আর্থিক স্বচ্ছতা, পরীক্ষা/মূল্যায়ন বিষয়ে তদারকি ও প্রয়োজনীয় সুপারিশ ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট প্রেরণ।
|
|
ঞ. উন্নয়ন কার্যক্রম তদারকি:
|
|
১। সরকারি অর্থায়নে উন্নয়নের জন্য নির্বাচিত শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়ন কাজ তদারকি এবং কাজের গুণগত মান নিশ্চিতকল্পে সুপারিশ প্রণয়ন এবং উক্ত সুপারিশ সংশ্লিষ্ট সকলের (নির্বাহী প্রকৌশলী ও পরিচালক শিক্ষা প্রকৌশলী অধিদপ্তর, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর এবং শিক্ষা মন্ত্রণালয়) নিকট প্রেরণ।
২। উন্নয়নের আওতা বহির্ভূত শিক্ষা প্রতিষ্ঠানের বিদ্যমান অবকাঠামো এবং শিক্ষার্থী সংখ্যার নিরিখে প্রয়োজনীয় ভৌত সুবিধাদি পর্যালোচনাপূর্বক ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা সম্পর্কে প্রতিবেদন প্রেরণ।
৩। উপবৃত্তি বিতরণ কার্যক্রম সংক্রান্ত ম্যানুয়েল সন্নিবেশিত নীতিমালা অনুসরণে উপবৃত্তি বিতরণ করা হচ্ছে কিনা তা তদারকি ও সুপারিশ মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর এবং শিক্ষা মন্ত্রণালয়ে প্রেরণ। উপবৃত্তি বিতরণ কার্যক্রমে যে কোনো অনিয়মের তদন্ত পূর্বক ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট প্রতিবেদন প্রেরণ।
|
|
ট. প্রশিক্ষণ ও কর্মচারী:
|
|
১। শিক্ষক, সহকারী প্রধান শিক্ষক, প্রধান শিক্ষক ও কর্মচারী কিংবা সমমানের পদে চাকুরিরত কর্মকর্তা-কর্মচারীদের প্রশিক্ষণের ব্যবস্থা করা এবং মনোনয়ন প্রদান।
২। ক্লাস্টারে প্রশিক্ষণ হচ্ছে কিনা সে ব্যাপারে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার কর্মকান্ড তদারকি করা।
|
|
ঠ. অভিযোগ নিষ্পত্তি:
|
|
১। এলাকার শিক্ষা প্রতিষ্ঠানের বা শিক্ষা প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে কোন অভিযোগ পাওয়া গেলে তা নিষ্পত্তিকরণ। নিষ্পত্তি করা না গেলে সুপারিশ সহকারে ঊর্ধ্বতন পর্যায়ে প্রেরণ।
|
|
এছাড়াও বিভিন্ন সময়ে সরকার প্রদত্ত বিভিন্ন প্রকার রাষ্ট্রীয় দায়িত্ব পালন।
|
|
শাখা অফিসগুলোর তালিকা ও যোগাযোগ তথ্যঃ
|
|
ক্রমিক
নং
|
নাম ও পদবী
|
ঠিকানা
|
টেলিফোন/ মোবাইল
|
মন্তব্য
|
|
1.
|
মোঃ তৌফিক আজিজ
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার
|
বগুড়া সদর
|
০৫১-৬০৬২৬
০১৭১৩-৭৩১১৪২
|
|
|
2.
|
মোঃ শাহাদৎ হোসেন
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার
|
শাজাহানপুর
|
০১৯১৩-৮৪৮০৬২
|
|
|
3.
|
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার
|
শেরপুর
|
০৫০২৯-৭৭২১০
|
পদ শূন্য জেলা শিক্ষা অফিসার, বগুড়া দায়িত্বে
|
|
4.
|
মোঃ শফিউল আলম
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার
|
ধুনট
|
০৫০২৩-৫৬২২৯
০১৮১৮-৪০২৬১৭
|
|
|
5.
|
মোঃ আরিফুর রহমান
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার
|
সারিয়াকান্দি
|
০৫০২৮-৫৬১৬০
০১৭১৬-৯৬২০৮৫
|
|
|
6.
|
মোঃ আহসান হাবিব
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার
|
সোনাতলা
|
০৫০৩২-৭৯০৫১
০১৭১২-১৬৮৮০৭
|
|
|
7.
|
মোঃ আমিরুল ইসলাম
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার
|
গাবতলী
|
০১৭১২-০৭৬৯৫৯
|
|
|
8.
|
মোঃ মোতাহার হোসেন
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার
|
শিবগঞ্জ
|
০৫০৩৩-৬৯০১৫
০১৭১২-২১৮১৪৭
|
|
|
9.
|
মোঃ তারিকুল ইসলাম
উপজেল মাধ্যমিক শিক্ষা অফিসার
|
কাহালু
|
০৫০৩৬-৫৬০৪৭
০১৫৫৬-৩০৮০০৩
|
|
|
10.
|
মোঃ আব্দুল হামিদ
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার
|
দুপচাঁচিয়া
|
০১৭১১-২৩৬২৭৮
|
|
|
11.
|
কাজী মোঃ মনোয়ারুল ইসলাম
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার
|
আদমদিঘী
|
০১৭১২-২০৯২৪৪
|
|
|
12.
|
মোঃ গোলাম মাহবুব মোরশেদ
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার
|
নন্দীগ্রাম
|
০১৭১৬-৯৬৫৭২১
|
|
|
13.
|
ফারজানা হক শারমিন
গবেষণা কর্মকর্তা
|
জেলা শিক্ষা অফিস, বগুড়া।
|
০১৮১৯-০৫৩৭৩৩
|
|
|
14.
|
মুহাম্মদ হুমায়ূন খালিদ
সহকারি পরিদর্শক
|
ঐ
|
০১৭১২-০৪১৮৩২
|
|
|
15.
|
মোঃ জিয়াউর রহমান
সহকারি পরিদর্শক
|
ঐ
|
০১৭১৫-৮৯৪২৮৫
|
|
|
16.
|
শাহ মোঃ মাহমুদুন নবী
সহকারি পরিদর্শক
|
ঐ
|
০১৫৫২-৩১৫৭০৩
০১৭২২-৮১৭১১৭
|
|
|
17.
|
মোঃ মোসলেম উদ্দিন
সহকারি পরিদর্শক
|
ঐ
|
০১৭৩৭-৩৪৬৯০০
|
|
|
18.
|
মোঃ আব্দুল মতিন
উপজেলা একাডেমিক সুপারভাইজার
|
শিবগঞ্জ
|
০১৭২৬-৮০৩০৩৬
|
|
|
19.
|
মোঃ নজরুল ইসলাম
উপজেলা একাডেমিক সুপারভাইজার
|
সারিয়াকান্দি
|
০১৭১৬-৮০৭১৩৫
|
|
|
20.
|
মোঃ মোশাররফ হোসেন
উপজেলা একাডেমিক সুপারভাইজার
|
গাবতলী
|
০১৭১১-৫৭০৮৫৩
|
|
|
21.
|
ফারাহদীবা চৌধুরী
উপজেলা একাডেমিক সুপারভাইজার
|
আদমদিঘী
|
০১৭১৫৩-৮৩৩৯৬
|
|
|
22.
|
তহমিনা খাতুন
উপজেলা একাডেমিক সুপারভাইজার
|
ধুনট
|
০১৮১৬-৮৪৭৬৮৮
|
|
|
23.
|
মোঃ আমিরুল ইসলাম
উপজেলা একাডেমিক সুপারভাইজার
|
দুপচাঁচিয়া
|
০১৭২০-১৬৯৮৪০
|
|
|
24.
|
মোছাঃ রাশেদা খানম
উপজেলা একাডেমিক সুপারভাইজার
|
সোনাতলা
|
০১৭১৮-৭৮৭৮৫২
|
|
|
25.
|
মোঃ জাকির হোসেন
সহকারী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার
|
ধুনট
|
০১৭১৫-১৪০৪১১
|
|
|
26.
|
সহকারী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার
|
ধুনট
|
পদশূন্য
|
|