জেলা প্রশাসন
left_menu_pic
Joomla Slide Menu by DART Creations
left_menu_footer
খেলাধূলা ও বিনোদন

 

জেলা ক্রীড়া অফিস
বগুড়া
সেলিম ম্যানমন (২য় - তলা)
কারমাইকেল রোড
খান্দার বাজার, বগুড়া।

মোঃ নুরুল ইসলাম

জেলা ক্রীড়া অফিসার

বগুড়া ।

ফোন নং- ০৫১৬৫৬৬২ ।

ই- মেইলঃ এই ইমেইল ঠিকানা স্পামবট থেকে রক্ষা করা হচ্ছে।এটি দেখতে হলে আপনাকে JavaScript সক্রিয় করতে হবে।

জেলার বিশেষ উল্লেখযোগ্য খেলার নাম ও বিবরণঃ

ভলিবল,ক্রিকেট ,হকি, ফুটবল, এ্যথলেটিকস, হ্যান্ডবল, কাবাডি, ব্যাডমিন্টন ও সাঁতার

খেলা ধুলার স্থান : বগুড়া সদর উপজেলা সহ বিভিন্ন উপজেলার  শিক্ষা প্রতিষ্ঠান ও  ক্রীড়া ক্লাবের মাঠে।

খেলাধুলার জন্য কয়টি মাঠ ষ্টেডিয়াম আছে এবং এর অবস্থানঃ

বগুড়ার জেলা ক্রীড়া সংস্থার অধীন শহীদ চাঁন্দু ষ্টেডিয়াম ও আলতাফুন্নেছা খেলার মাঠ নামে দুইটি ষ্টেডিয়াম আছে।

বাৎসরিক কোন খেলা অনুষ্ঠিত হয় কিনা ?

পরিচালক ক্রীড়া পরিদপ্তর , বাংলাদেশ ঢাকা কর্তৃক অনুমোদিত ২০০৯-২০১০ আর্থিক সালে বার্ষিক ক্রীড়া কর্মসুচীর আওতায় ০২- ০৯- ২০০৯ ইং হতে  ০২-১০-২০০৯ ইং পর্যন্ত সদর উপজেলায় মাস ব্যাপী ভলিবল প্রশিক্ষণ, ০৩-১০-২০০৯ ইং হতে ০৫-১০-২০০৯ ইং পর্যন্ত কাহালু উপজেলায় মাস ব্যাপী ক্রিকেট প্রশিক্ষণ, ০৮-১১-২০০৯ ইং হতে ০৮-১২-২০০৯ ইং তারিখ পর্যন্ত শাজাহানপুর উপজেলায় মাস ব্যাপী হকি প্রশিক্ষণ, ২৩-০২-২০১০ ইং হতে ২২-০৩-২০০৯ ইং তারিখ পর্যন্ত নন্দীগ্রাম উপজেলায় মাস ব্যাপী ফুটবল প্রশিক্ষণ, ১৩-১২-২০০৯ ইং হতে ৩০-১২-২০০৯ ইং পর্যন্ত শিবগজ্ঞ উপজেলায় এ্যথলেটিকস প্রতিযোগীতা ১০-০১-২০১০ ইং হতে ২০-০১-২০১০ ইং তারিখ পর্যন্ত গাবতলী উপজেলায় হ্যান্ডবল প্রতিযোগীতা ২৮-০৩-২০১০ ইং হতে ০৫-০৪-২০১০ ইং পর্যন্ত সদর উপজেলায কাবাডি প্রতিযোগীতা এবং ১০-০৪-২০১০ ইং হতে ১৬-০৪-২০১০ ইং পর্যন্ত সারিয়াকান্দি উপজেলায় সাঁতার প্রতিযোগীতা অনুষ্ঠিত হবে।

এছাড়া কোন খেলা কবে এ এলাকায় প্রচলিত হয়েছে সে সম্পর্কে সংক্ষিপ্ত বিবরণ:

গত ২০০৮-২০০৯ ইং আর্থিক সালে ১০-০২-২০০৯ইং হতে ১০-০৩-২০০৯ ইং পর্যন্ত শাজাহানপুর উপজেলায় চোপীনগর উচ্চ বিদ্যালয় মাঠে ফুটবল প্রশিক্ষণ, ১২-০৮-২০০৯ইং হতে ২৩-০১-২০০৯ইং তারিখ পর্যন্ত বগুড়া সদর উপজেলায় সেন্ট্রাল হাই স্কুল মাঠে হকি প্রশিক্ষণ, ০২-০৯-২০০৮ ইং তারিখ পর্যন্ত শেরপুর উপজেলায় শেরপুর ডিজে উচ্চ বিদ্যালয়ে মাঠে ভলিবল প্রশিক্ষণ , ০৮-১০-২০০৮ইং হতে ০৮-১১-২০০৮ ইং তারিখ পর্যন্ত শিবগজ্ঞ উপজেলায় শিবগজ্ঞ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের মাঠে প্রশিক্ষণ, ২৫-০৩-২০০৮ ইং হতে ১০-০৪-২০০৮ ইং পর্যন্ত শাজাহানপুর উপজেলায় ডেমাজানি উচ্চ বিদ্যালয়ের মাঠে এ্যাথলেটিকস প্রতিযোগীতা ১২-০৪-২০০৯ ইং হতে ২৮-০৪-২০০৯ ইং তারিখ পর্যন্ত গাবতলী উপজেলায় আলীম মাদ্রাসার পুকুরে সাঁতার প্রতিযোগীতা ১৬-০৩-২০০৯ ইং তারিখ হতে ২৫-০৩-২০০৯ ইং তারিখ পর্যন্ত আদমদীর্ঘি উপজেলার সান্তাহার হার্ভে সরকারী উচ্চ বালিকা বিদ্যালয়ের হল রুমে দাবা প্রতিযোগীতা ও ২১-০১-২০০৯ ইং হতে ৩০-০১-২০০৯ ইং তারিখ পর্যন্ত দুপচাঁচিয়া উপজেলায় তালোড়া আলতাব আলী উচ্চ বিদ্যালয় মাঠে প্রতিযোগীতা পরিচালনা করা হয়েছে।

শহীদ চান্দু আন্তর্জাতিক স্টেডিয়াম, বগুড়া

শিশু বিনোদনঃ কারুপল্লি যাদুঘর এবং ওয়ান্ডারল্যান্ড